
Alipore Fire: সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের বহুতলে আচমকা আগুন লাগে। পুরে খাক হয়ে যায় ৯ তলায় রাখা ই ভি এম মেশিনগুলি। কিন্তু প্রশ্ন উঠছে ৩ টি তলা পেরিয়ে আগুন কিভাবে ৯ , ১০ ও ১১ তলায় পৌঁছয়। সেই নিয়ে রহস্য দানা বেঁধেছে। ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত গত বুধবার। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ঐদিন বেলা ১০ টা নাগাদ আলিপুরে জেলা পরিষদের ভবনে অগ্নিকান্ড ঘটে (Alipore Fire) । প্রথমে বহুতলটির ৪ তলায় আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৫ তলাতেও। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে ছুটে আসে ও আগুন নেভাতে শুরু করে। কিন্তু সে সময়ই বিল্ডিং এর ৯ তলায় আগুন দেখা যায়। এখন ৫ তলা থেকে আগুন কিভাবে ৩ তলা পেরিয়ে ৯ তলায় গেল, সেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এটা কি নিছকই অগ্নিকাণ্ড নাকি এর নেপথ্যে রয়েছে বড় কোন ষড়যন্ত্র। ২০২৬ এর বিধানসভা ভোটে আলিপুর ও তার পার্শ্ববর্তী বেশ কয়েকটি কেন্দ্রের স্ট্রংরুম খোলা হয়েছিল বিল্ডিং এর উপরিভাগের ৯ তলায়। এ সমস্ত কেন্দ্রের ইভিএম মেশিনগুলিও এই ব্লকে রাখা ছিল। সেগুলোর সবই পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডের ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। সূত্র মারফৎ, লালবাজারের তরফে একটি SIT ( Special Investigation Team) গঠন করা হয়েছে। SIT -র সদস্যরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। উল্লেখ্য, ঐদিন অগ্নিসংযোগের (Alipore Fire) সময় বহুতলের অধিকাংশ অফিস বন্ধ ছিল। ভিতরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। কাজেই শর্ট সার্কিট থেকেই অগ্নি সংযোগ হয়েছে এমন সম্ভাবনা কম। শুধুমাত্র কেয়ারটেকার ও জনা চারেক কর্মী ভিতরে ছিল, তারা বিল্ডিং- এর ছাদে আটকে পড়ে। পরে পুলিশ তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে
