Suhrawardy Avenue Name Change : পার্কস্ট্রিট সংলগ্ন সুরাবর্দী স্ট্রিটের নাম পাল্টে করা হল গোপাল মুখার্জী রোড।

Suhrawardy Avenue Name Change : পার্ক স্ট্রিটের সন্নিকটে অবস্থিত একটি রাস্তার নাম পাল্টে নতুন নামকরণ করা হল। এই নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। আগে এই রাস্তার নাম ছিল হোসেন সুরাবর্দী রোড। লেডি বেব্রোন কলেজের গেটে এই নামের উল্লেখ আছে।পশ্চিমবঙ্গ দিবসের দিন রাস্তার নাম পরিবর্তন করে নয়া নাম দেওয়া হল। নাম হল গোপাল মুখার্জী রোড।কোলকাতা পুরসভা বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানিয়েছে। ঐদিন শুভেন্দু অধিকারী নিজের এক্স-হ্যান্ডেল থেকে ট্যুইট করে জানিয়েছেন কোলকাতা পুরসভাকে রাস্তার নতুন নামকরণের জন্য ধন্যবাদ জানাই। এটা শুধু নাম পরিবর্তন নয়, কোলকাতা পুরসভার তরফে এটি এক ঐতিহাসিক সংস্কার। (Suhrawardy Avenue Name Change)

তবে এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা শুরু হয়েছে। বিরোধী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন এটা কোলকাতা পুরসভা ভুল করল। তিনি মন্তব্য করেন বিজেপি দলের কোথাও ভুল হচ্ছে ; রীতিমতো তথ্য দিয়ে কুনাল বলেন, হোসেন সুরাবর্দী স্বাধীনোত্তর বঙ্গের তৎকালীন সময়ের একজন নামকরা ফিজিসিয়ান ছিলেন। তিনি ইস্টার্ন রেলওয়ের মুখ্যস্বাস্থ্য আধিকারিক পদে দীর্ঘদিন আসীন ছিলেন। পরবর্তী কালে উনি রাজনীতিতে যোগ দেন, বিধানসভার সদস্যও ছিলেন। অন্যদিকে হাসান সুরাবর্দী যে নাম নিয়ে বিতর্ক দানা বেঁধেছে সে ছিল হোসেন সরাবর্দীর ভাইপো। উনি মুখ্য প্রশাসক ছিলেন। যদিও ‘ ক্যালকাটা কিলিং’ এর সঙ্গে তার নাম জড়িত থাকার খবর পাওয়া যায়। কাজেই ভাইপোর কৃতকর্মের জন্য কাকা কেন দায়ী হতে যাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যোগ করেন, নতুন নামে তাঁর আপত্তি নেই, তবে রাস্তার নাম পাল্টানোর আগে পুরসভার একবার রেকর্ড ঘেঁটে দেখা উচিৎ ছিল। যদিও, বঙ্গ বিজেপির অন্যান্য নেতৃবর্গ পুরসভার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। ((Suhrawardy Avenue Name Change)

প্রসঙ্গত, গোপাল মুখার্জী সেসময় সামাজিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিশেষ করে যখন হিন্দু সম্প্রদায়ের মানুষদের ব্যাপকভাবে ধর্মান্তকরনের চেষ্টা চলছিল, গোপাল মুখোপাধ্যায় ‘হিন্দু বাঁচাও’ আন্দোলনের মাধ্যমে তা আটকানোর প্রবল চেষ্টা করেছিলেন। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন। বিজেপির অপর এক নেতৃত্ব তথা রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রসঙ্গ উদ্ধৃত করে বলেন – নয়া নাম নিয়ে কোনো বিতর্ক হওয়াই উচিত নয়। স্বর্গীয় গোপাল মুখোপাধ্যায়ের নাম স্মরণীয় রাখতে ও তাঁর প্রতি যোগ্য সম্মান জানাতে রাস্তার নয়া নাম গোপাল মুখার্জী করে কোলকাতা পুরসভা কোনো ভুল করেনি বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply