
দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে বাংলার মুখরোচক ঝালমুড়ি(Jhalmuri) খেলেন নরেন্দ্র মোদি(Narendra Modi) । দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে বিজেপির সভা। সেখানে বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলা থেকেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) উক্ত সভায় উপস্থিত হয়েছিলেন। একটি ঝালমুড়ি কাউন্টারও খোলা হয়েছিল। সভা পরিদর্শনকালে বাংলার এই স্পেশাল ঝালমুড়ি চেখে দেখেন নরেন্দ্র মোদী। শুধু প্রধানমন্ত্রীই নন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও এবং উপস্থিত প্রায় সকলেই ঝালমুড়ির স্বাদ গ্রহণ করেন। শালপাতার ঠোঙাতে করে ঝালমুড়ি পরিবেশন করেন শুভেন্দু। ঝালমুড়ি খেয়ে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে ঝালমুড়ি(Jhalmuri) বর্তমানে একটি চর্চার বিষয়। শুরুটা হয়েছিল চলতি বছরে নরেন্দ্র মোদীর একটি নির্বাচনী সভাকে কেন্দ্র করে। ২০২৬ এ বিধানসভা ভোটের আগে ঝাড়গ্রামে ভোটের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাস্তার পাশে একটি দোকান থেকে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন। তখন থেকেই ঝালমুড়ির মাহাত্ম্য। পরবর্তীতে বিজেপির ব্রিগেড সমাবেশেও ঝালমুড়ি বিশেষ প্রচারের কেন্দ্রে ছিল। এবার বাংলা ছেড়ে এই ঝালমুড়ি দিল্লি পাড়ি দিল।