TMC Account Freeze : চিঠি লিখে দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানাল কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস।

TMC Account Freeze : তৃণমূল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানাল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। এই নিয়ে কালীঘাট তৃণমূলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

এমনকিতেই তৃণমূল দল ভেঙে খান খান হয়ে গেছে। প্রায় ৬০ জন বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছে। মাত্র হাতেগোনা কয়েকজন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের কালিঘাট শিবিরে পড়ে আছেন। ভবিষ্যতে এই সংখ্যাটা আরও কমতে পারে বলে ওয়াকিবহাল মহলে খবর। রাজ্যের পাশাপাশি দিল্লিতেও প্রায় ২০ জন সাংসদ ইতিমধ্যেই TMC ত্যাগ করে NCPI দলে যোগ দিয়েছেন। ব্যাপক সংখ্যায় বিধায়ক থেকে সাংসদ মমতা- অভিষেক শিবির ছেড়ে চলে যাওয়ায় তৃণমূল কংগ্রেস দলের রাশ এখন কার হাতে থাকবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে। আইন মোতাবেক, দলের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা যে দলের থাকবে, তারাই হবে TMC দলের দাবিদার এবং তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নও তারা ব্যবহার করতে পারবে। এমতাবস্থায়, দলের কোষাগার দেখভালের ক্ষমতা কালীঘাট-তৃণমূল দলের অরূপ বিশ্বাসের কাছেই থাকবে নাকি বিদ্রোহী ঋতব্রত তৃণমূল দল থেকে নতুন ক্যাসিয়ার নির্বাচিত করা হবে – সেই নিয়ে বিরোধ দানা বেঁধেছে।

এই তীব্র ডামাডোলের মধ্যে দলের বর্তমান কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস অ্যাকাউন্ট ফ্রিজ( TMC Account Freeze) করার আবেদন জানিয়ে চিঠি দিলেন। কয়েকশো কোটি টাকার তহবিল সম্বলিত তৃণমূল কংগ্রেস দলের এই অ্যাকাউন্টটি, HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় রয়েছে বলে জানা গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জীর পরামর্শ মতো, নাকি নিজ উদ্যোগে অরূপ বিশ্বাস এই চিঠি লিখলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। উনি দাবি করেছেন, তাঁর স্বাক্ষর করাকিছু চেক দলীয় কাজে ইস্যু করা হয়েছিল, সেগুলির অপব্যবহার যাতে না হয় সেই কারণেই এই চিঠি।

উল্লখ্য, মেসিকান্ডে আর্থিক তছরুপের দায়ে অভিযুক্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এখন CID -র পলাতকের তালিকায়। কোর্টের তরফে একাধিকবার তলব করা হলেও গ্রেফতারীর আশঙ্কায় তিনি বারবার হাজিরা এড়িয়ে গেছেন।এদিকে,আবার অরূপ বিশ্বাসকে উল্লেখ করে মেসি-টিমের সম্প্রতি এক ই-মেলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্যোক্তাদের তফরে মেসির জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি এবং মেসিকে মাঠের মধ্যে উনি বারবার জড়িয়ে ধরছিলেন, যা উনি ঠিক করেননি বলে ইমেলে জানিয়েছে টিম মেসি। তাই একের পর এক FIR, দলের এই দোদুল্যমান অবস্থা, মেসিকান্ড জর্জরিত পলাতক অরূপ বিশ্বাস নিজেকে গা-ঢাকা দিয়ে রাখবেন নাকি আদালতে আত্মসমর্পণ করবেন বা তাঁর পরবর্তী রাজনৈতিক অবস্থান কি হবে, সেই নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চলছে চূড়ান্ত কাটাছেঁড়া।

Leave a Reply